২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের পাঁচটি ভিডিও ছবি

এই উপমহাদেশের চলচ্চিত্র উৎসব হিসেবে 'দক্ষিন এশীয় চলচ্চিত্র উৎসব' ইতিমধ্যেই বেশ নাম করেছে। এ বছর ২৪ থেকে ৩০ অক্টোবর সাতদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দিল্লিতে। উৎসবে বাংলাদেশের ৫টি ডিজিটাল ছবি প্রদর্শিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এই উপমহাদেশের চলচ্চিত্র উৎসব হিসেবে 'দক্ষিন এশীয় চলচ্চিত্র উৎসব' ইতিমধ্যেই বেশ নাম করেছে। এ বছর ২৪ থেকে ৩০ অক্টোবর সাতদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দিল্লিতে। উৎসবে বাংলাদেশের ৫টি ডিজিটাল ছবি প্রদর্শিত হবে। এই প্রথমবারের মতো কোন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একগুচ্ছ ডিজিটাল ভিডিও চলচ্চিত্র আমন্ত্রিত হলো। বাংলাদেশের এই সময়ের পাঁচ প্রতিভাবান তরুন নির্মাতার ৫টি ভিডিও ছবি এই উৎসবে প্রদর্শিত হবে। নির্বাচিত ছবিগুলো হচ্ছে নূরুল আলম আতিকের 'চতুর্থ মাত্রা', মোস্তাফা সরয়ার ফারুকীর 'ওয়েটিং রুম', অনিমেষ আইচের 'গরম ভাত অথবা নিছক ভুতের গল্প', আশুতোষ সুজনের 'টিনের তলোয়ার' এবং কামরুজ্জামান কামুর 'স্ক্রিপ্ট রাইটার'। উৎসবে ছবিগুলোর অভিনয় শিল্পীদের মধ্যে আমন্ত্রিত হয়েছেন জয়া আহসান ও ফয়সাল। তবে পাঁচটি ছবি উৎসবে অংশ নিলেও নির্মাতাদের মধ্যে কেবল আশুতোষ সুজন উৎসবে যোগ দিচ্ছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২২১৯ ঘ.