অক্টোবর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সাহিত্যকর্ম গীতবিতান, সঞ্চয়িতা এবং রাশিয়ার চিঠি প্রকাশনার হীরক জয়ন্তী হতে যাচ্ছে। কোলকাতার সল্ট লেক এলাকাবাসী কবিগুরুর প্রতি শ্রদ্বা জানাতে এ বছরের পূজা মন্ডপে তাঁর এই তিনটি সাহিত্য কর্ম প্রদর্শনের আয়োজন করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সল্ট লেকের এ জে ব্লক পূজা কমিটির শিল্পী এবং সদস্য সাহেব অধিকারী জানান, 'এই বছরে এ তিন সাহিত্য কর্ম প্রকাশনার ৭৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা সিদ্বান্ত নিয়েছি আমাদের মতো করে কবিগুরকে শ্রদ্বা জানানোর। "
শান্তি নিকেতনের শ্যামলী সহ তিনটি ঘরের রেপ্লিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে থাকবে ব্লাক হাউজ ও উপাসনা গৃহ। ব্লাক হাউজের স্তম্ভে রবীন্দ্রনাথের কবিতার বিভিন্ন চরিত্র যেমন চিত্রাঙ্গদা, উর্বশীর ভাস্কর্য এবং চিত্রকর্ম শোভিত হবে। স্তম্ভগুলো তৈরি হবে কাদা ও রঙিন আলকাতরা দিয়ে, ছাদ হবে টিনের।
উপাসনা গৃহের রেপ্লিকা সাদা রঙ, প্লাইউড এবং বিশেষ রাসায়নিক উপাদানের মাধ্যমে। এর স্তম্ভে দেয়ালে থাকবে রাশিয়ার চিঠির বিভিন্ন প্রসঙ্গের চিত্রায়ন।
শ্যামলীর যে রেপ্লিকা তৈরি হবে সেখানেই বসানো হবে দেবী দুর্গার মুর্তি। দেবী মুর্তির দশ হাতে অস্ত্রের বদলে ভালোবাসার নানা নিদর্শন থাকবে। থাকবে শিক্ষার নিদর্শন হিসেবে কাগজ, থাকবে প্রদীপ, ধানের পাত্র, কাপড় ইত্যাদিত। পূজা কমিটির কর্তারা মনে করেন, ভারতমাতাকে এভাবেই কল্পনা করতেন কবিগুরু।
শ্যামলীতে কবি জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করতে চেয়েছিলেন।
১৬ তারিখ থেকে এই বিশেষ মন্ডপটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৮১৮ ঘ
bdnews24