অক্টোবর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত গায়িকা মারায়া ক্যারি আমেরিকার নিউ ইয়র্কের ত্রিবেকায় বসবাস করেন। সেখানে ১২ হাজার বর্গ ফুটের একটি বাড়িই তার আবাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি জানেন না তার বাড়িতে ঠিক কতগুলো বাথরুম আছে। খবর ওয়েবসাইটের।
মারায়া ক্যারি জানান, তার নিউ ইয়র্কের বাড়িটা এতো বড়ো যে, তিনি নিজেই জানেন না সেখানে কতগুলো বাথরুম আছে। শুধু কি তাই, ৩৭ বছর বয়স্ক এই গায়িকার বেড়ালের জন্যও আছে পুরো পৃথক একটি বাথরুম। তিনি জানান, "ছোট থেকেই আমি বিড়াল পছন্দ করি।"
তিনি আরো স্বীকার করেন, তার বাস্তব জীবনের সম্পর্ক গানের মত নয়। এমনকি তিনি জানেন না ডেটিং কী। এ সম্পর্কে তিনি বলেন, "আমার কখনোই মনে হয়নি কারো সঙ্গে আমার সম্পর্ক গানের মতো হয়েছে। আমি এখনো জানি না ডেটিং কী।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯১২ ঘ.
bdnews24