২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবসাইট চালু করলেন আমির খান

বলিউড তারকা অজয় দেবগন, অনীল কাপুর, ঐশ্বরিয়া রাই, জন আব্রাহাম নিজস্ব ওয়েবসাইট খুলেছেন বেশ আগে। এবার আমির খানও তাদের পদাঙ্ক অনুসরণে খুললেন তার ওয়েবসাইট। ব্লগের সাফল্যই তাকে সাইট খুলতে অনুপ্রাণিত করেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা অজয় দেবগন, অনীল কাপুর, ঐশ্বরিয়া রাই, জন আব্রাহাম নিজস্ব ওয়েবসাইট খুলেছেন বেশ আগে। এবার আমির খানও তাদের পদাঙ্ক অনুসরণে খুললেন তার ওয়েবসাইট। ব্লগের সাফল্যই তাকে সাইট খুলতে অনুপ্রাণিত করেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ওয়েবসাইটটির আগে খান একটি ব্লগ চালু করেছিলেন। সেখানে তিনি ভক্তদের কাছ থেকে বিস্তর সাড়া পান। এখন সাইট চালু করায় আমির খান ব্লগটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অক্টোবরের ৮ তারিখে সর্বশেষ ব্লগে প্রবেশ করেন। আমির বলেন, " সব ভালোরই একটা শেষ রয়েছে। আমার যদিও খারাপ লাগছিল, তবুও ৮ তারিখেই শেষবার আমি ব্লগে ঢুকেছি। এটা বন্ধ করার কারণ তেমন কিছুই না, এই মূহুর্তে খুব সম্ভব সময় করে উঠতে পারব না। তাছাড়া এত লোকের সঙ্গে যোগাযোগ রাখাও সম্ভব নয়।" বলিউড তারকাদের মধ্যে আমিরের ব্লগটি সবময় সচল ছিলো এবং সে ব্লগের মাধ্যমে তিনি তার কাজ ও চিন্তাভাবনা সম্পর্কে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ব্লগটি বন্ধ করে দিলেও তিনি ভক্তদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার অঙ্গীকার করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম /এমডিএস/ এমআইআর/ ২০১৬ ঘ