২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যবনপ্রাশের আরেকটা বিজ্ঞাপনে অমিতাভ

ডাবুর ইন্ডিয়া'র আরেকটি পণ্যের প্রচারণায় নামছেন অমিতাভ বচ্চন। চ্যবন জুনিয়র নামের এই পণ্যটির আগেও একই কোম্পানির চ্যবনপ্রাশ ছাড়াও আরো কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা। ডাবুরের পণ্যটির স্লোগান হবে 'আপুন কা স্টাইল'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

অক্টোবর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ডাবুর ইন্ডিয়া'র আরেকটি পণ্যের প্রচারণায় নামছেন অমিতাভ বচ্চন। চ্যবন জুনিয়র নামের এই পণ্যটির আগেও একই কোম্পানির চ্যবনপ্রাশ ছাড়াও আরো কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা। ডাবুরের পণ্যটির স্লোগান হবে 'আপুন কা স্টাইল'। খবর ভারতীয় ওয়েবসাইটের। টেলিবিজ্ঞাপনে ডাবুরের যেসব বিজ্ঞাপনে অমিতাভকে দেখা যায় তার মধ্যে আছে ডাবুর চ্যবনপ্রাশ, ডাবুর হজমুলা ও ডাবুর গ্লুকোজ ডি উল্লেখযোগ্য। শিশুদের লক্ষ্য করে নির্মিত এসব বিজ্ঞাপন বেশ জনপ্রিয়তাও পেয়েছে। ডাবুর চ্যবন এর বিজ্ঞাপনটি তৈরি করেছেন ম্যাকান এরিকসন। বিজ্ঞাপনে দেখা যাবে, অমিতাভ দেখবে তার নাতি মায়ের অনুপস্থিতির সুযোগে সকালের নাস্তা হিসেবে ডাবুর চ্যবন পান করছে। এটা দেখে অবাক হয়ে যাবে সে। বলবে, "ইয়ে তো মাম্মি কা স্টাইল হ্যায়"। এটা শুনে সপ্রতিভ শিশুটি জবাব দেবে, " ইয়ে আপুন কা ভি স্টাইল হ্যায়"। ম্যাকন এরিকসন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান প্রসুন যোশী জানান, এই বিজ্ঞাপন তৈরিতে যথাসাধ্য লক্ষ্য রাখা হয়েছে যেন অমিতাভ বচ্চন বিজ্ঞাপনের মূল আকর্ষণে পরিণত না হন। বরং পণ্যটির দিকেই দর্শকদের নজর থাকুক, বচ্চন সেইদিকে নজর দেওয়ার ব্যাপারেই সহায়ক ভূমিকা পালন করবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ এমআইআর/১৪৪২ ঘ