অক্টোবর ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তিন তিনটি যমজ সন্তান গর্ভে ধারণ করেছেন বলিউড পরিচালক ফারাহ খান। চিকিৎসকের নির্দেশ সম্পূর্ণ বিশ্রামের। কিন্তু চারমাসের অন্তঃসত্বা ফারাহ খান তারপরও ব্যস্ত তার প্রোডাকশনের ২য় ছবি 'ওম শান্তি ওম' এর কাজ শেষ করা নিয়ে। ফারাহ জানান, "আমার চিকিৎসক সারাক্ষনই আমার ওপর নজর রাখছে এবং সে খুবই উদ্দিগ্ন। আমিও মনে করি না আমার ছবির প্রিমিয়ারে অংশগ্রহন করতে পারব। কিন্তু কীভাবে আমি সারাক্ষন একই জায়গায় শুয়ে থাকবো ? তাছাড়া আমার মনে হয়, শুয়ে বসে বিশ্রাম না নিলেও আমার বাচ্চারা ভালো থাকবে।" খবর ভারতীয় ওয়েবসাইটের।
তিন সন্তান আসার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারাহ বলেন, " চল্লিশে আমি জানতাম না আমার একটা বাচ্চাও হবে কী না , আর তেতাল্লিশে আমি তিনটি সন্তান পেতে যাচ্ছি। এমন নয় যে আমি এর জন্যই মরে যাচ্ছিলাম কিন্তু এখন আমি সেই আনন্দ পুরোপুরি উপভোগ করছি।"
ফারাহ'র স্বামী শিরিষের বড় পরিবারের আকাঙ্খাটা এখন ফারাহরও পছন্দ হয়েছে। তিনটি জমজের মধ্যে ফারাহ চান দুটি ছেলে একটি মেয়ে হোক। তিনি মনে করেন তার ইচ্ছাই পূর্ণ হবে।
শিরিষই আগে বাচ্চা চেয়েছিল কিনা জানতে চাইলে ফারাহ বলেন, " শিরিষ আমাকে সময় নষ্ট করতে মানা করেছিল।"
শিরিষ সম্পর্কে ফারাহ আরো বলেন , "সে কম কথা বলে । আমার থেকে আট বছরের ছোট হয়েও শিরিষ দৃঢ় মানসিকতার, আমিই বরং কখনো কখনো রক্ষনশীল আচরন করি।"
কেনাকাটার কাজটা ফারাহর খুব একটা পছন্দ নয় । ফারাহ খানের অনাগত বাচ্চাদের কেনাকাটার কাজটা করছেন বন্ধু করন জোহর। মামা সাজিদ খান মামা হবার আনন্দ উদযাপনের চেয়ে বেশি ব্যস্ত নিজের ছবি 'হেই বেবি'র সাফল্য নিয়ে ।
বাচ্চারা জন্ম নেবার পর নিজের জীবনের রুটিন বদলে ফেলার ব্যাপারেও ভাবছেন ফারাহ। বাচ্চাদের জন্য এক বছর কাজ থেকে দূরে থাকবেন তিনি। তারপর নিজের সঙ্গে সেটে নিয়ে যাবেন বাচ্চাদের । " মায়ের গর্ভে থেকেই ইতোমধ্যে সেটে অভ্যস্ত হয়ে গেছে ওরা।" হাসতে হাসতে বললেন তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭০৮ ঘ.
bdnews24