অক্টোম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যে রাধে সে চুলও বাধে। চলচ্চিত্রের রুপালী পর্দায় মাত করে এবার বচ্চন পরিবারের মন জয় করে নিচ্ছেন ঐশ্বরিয়া। পুত্রবধু হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ষোলআনা। বচ্চন পরিবার মনে করছে, তাদের মেয়ে শ্বেতা চলে যাবার পর থেকে ঘরে যে শুন্যতার সৃষ্টি হয়েছিল সেই শুন্য স্থান ভরে দিয়েছে ঐশ্বরিয়া। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ ব্যাপারে অভিষেক বচ্চনও সার্টিফিকেট দিয়েছেন ঐশ্বরিয়াকে। তিনি বলেন, "ঐশ্বরিয়া আমাদের বাড়িতে খুবই ভালোভাবেই মানিয়ে গেছে। তার সহজ চলাফেরা দেখে মাঝে মাঝে মনে হয় যেন সে সবসময় এ বাড়িতেই ছিল। এই বাড়িরই একটা অংশ সে।"
ঐশ্বরিয়া বচ্চন পরিবারের মন মতোই সব কাজ করছেন। বাসায় থাকলে সংসারে মন দিচ্ছেন। আবার শুটিংয়ের সময় পুরোদস্তর অভিনেত্রীর মতো ঝাঁপিয়ে পরছেন কাজে।
অমিতাভ আর জয়া বচ্চনও মুগ্ধ চোখে দেখছেন নতুন বউয়ের কর্মকান্ড। তার ঘর সাজানো আর রান্না বান্নায় বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
এদিকে অভিষেকও পুর্নোদ্যমে কাজে ফিরে এসেছেন। খানিকটা আফসোসের সুরে তিনি বলেন, "আমাদের মধুচন্দ্রিমাই ছিলো বিগত নয় বছরে আমার জন্য একমাত্র ছুটির সময়।"
কাজে ফিরলেও অভিষেক তার স্ত্রীকে খুব সম্ভবত মিস করবেন না। কারণ তারা দুজনেই এক ছবিতে কাজ করার চিন্তা ভাবনা করছেন। অভিষেক বলেন, "ঐশ্বরিয়ার সঙ্গে ছবি করা একটা চমৎকার ব্যাপার। সহশিল্পী হিসেবে সে দারুন।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৫৬ ঘ
bdnews24