২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোপেজের সঙ্গে প্রেম করতে গিয়েই ক্যারিয়ারটা নষ্ট হলো : বেন অ্যাফ্লেক

বেন অ্যাফ্লেক তার ক্যারিয়ারে ধস নামার জন্য জেনিফার লোপেজকে দায়ী করেছে। কিছুদিন আগেও হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন জেনিফার লোপেজ। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 11:24 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

অক্টোম্বর ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বেন অ্যাফ্লেক তার ক্যারিয়ারে ধস নামার জন্য জেনিফার লোপেজকে দায়ী করেছে। কিছুদিন আগেও হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন জেনিফার লোপেজ। খবর মার্কিন ওয়েবসাইটের। ২০০২ থেকে ২০০৪ সাল পযর্ন্ত এই অভিনেতার সঙ্গে জেনিফারের সম্পর্ক ছিলো। কিন্তু এখন বেন বলছেন যে, ওই গায়িকা - অভিনেত্রীর সঙ্গে রোমান্সের কারণেই তার ফিল্ম ক্যারিয়ার দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে সময় এই জুটি গণমাধ্যমের ব্যাপক দৃষ্টি আকর্ষন করেছিলেন। কিন্তু ভক্ত ও গণমাধ্যমের বেশি আকর্ষণ ছিল জেনিফারের প্রতি। আর এটাই তার ঔজ্জ্বল্য ধীরে ধীরে ম্লান করে দিয়েছে। তিনি জানান, "এটা আমার ক্যারিয়ারের জন্য সম্ভবত খারাপ হয়েছে। আমি এই দুর্ভাগ্যজনক সম্পর্ক শেষ করে দিয়েছি। আসলে আমাদের সম্পর্ক নিয়ে পত্রিকা কাটতি বাড়াতে অনেক মিথ্যারও আশ্রয় নিয়েছিল। অনেক কিছু তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে। এটা কুরুচিপুর্ন। এবং এখন আমি এটার জন্য ভুগছি।" তবে পার্ল হার্বার খ্যাত এই অভিনেতা সব হতাশা পেছনে ফেলে নতুনভাবে সব শুরুর কথা ভাবছেন। তিনি তার প্রথম পরিচালিত 'গন বেবি গন' ছবির সাফল্য নিয়ে আশাবাদী। অপহৃত এক তরুনীকে নিয়ে এই ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। ছবি পরিচালনা সম্পর্কে তিনি জানান, "ছবি পরিচালনায় সত্যিই চমৎকার কিছু আছে। আমার মনে হচ্ছে এই ছবিটি পরিচালনা করা আমার জন্য অপরিহার্য ছিলো।" জেনিফারের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর বেন এখন জেনিফার গার্নারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভায়োলেট নামে তার দুই বছর বয়সের একটি মেয়ে আছে তাদের। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭১৮ ঘ