কাজী নজরুলের ৩০ তম মৃত্যূবার্ষিকী উদযাপনে চার দিনব্যাপী কর্মসূচি
রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩০তম মৃত্যূবার্ষিকী। এ উপলক্ষে নজরুল ইনস্টিটিউট চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে - শিশু - কিশোরদের চিত্রাঙ্কন ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, কবির মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও - সিডির প্রকাশনা উৎসব ইত্যাদি।
শুক্রবার ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী নজরুলের মৃত্যূবার্ষিকী উদযাপনে আজ শুক্রবার ধানমন্ডির কবি ভবনে শিশু - কিশোরদের চিত্রাঙ্কন ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ আগস্ট রোববার কবির মৃত্যূবার্ষিকীতে ইনস্টিটিউটের পক্ষ থেকে ভোর ৬ টায় কবির মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। একই দিন বিকাল ৫ টায় কবি ভবন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরদিন ২৮ আগস্ট সোমবার বিকালে ওই একই স্থানে অনুষ্ঠিত হবে অডিও - সিডির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা। এ ছাড়া ২৯ আগস্ট মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৪ টায় ‘চট্টগ্রামে নজরুল’ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
