শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পরিবর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব
প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পরিবর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবকে ১ লা সেপ্টেম্বর থেকে মিশর সফরকারী একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের প্রধান মনোনীত করেছে।
সাংস্কৃতিক মন্ত্রণালয় সূত্র একথা জানায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আহমেদ নাজিরের ১৩ জন শিল্পী ও একজন ম্যানেজারসহ ১৫ সদস্য বিশিষ্ট ওই প্রতিনিধি দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
কিন্তু পরে প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে ইস্যু কৃত এক পরিপত্রের মাধ্যমে আহমেদ নাজিরের নেতৃত্বদানের সিদ্ধান্ত বাতিল করা হয়।
এ বিষয়ে আহমেদ নাজির বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রীর এপিএস মুশফিকুর রহমান মিশরগামী সাংস্কৃতিক প্রতিনিধি দলটির নেতৃত্ব প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিন দিন আগে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান তাকে মৌখিকভাবে জানান। তিনি ওই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন বলেও উল্লেখ করেন।
এর আগে লেবাননে যুদ্ধবস্থার কারণে পুরো সফরই বাতিল ঘোষণা করা হয়।
