২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেফালী ঘোষ কলকাতা থেকে ফিরেছেন

প্রখ্যাত লোকসংগীত শিল্পী শেফালী ঘোষ অসংখ্য ভক্তের শুভেচ্ছা সাথে নিয়ে পুনরায় গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে অসুস্থ এই শিল্পী আবারও গানের সাম্রাজ্যে ফিরে আসার স্বপ্নের কথা বলেন।

চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল চিকিৎসার জন্য কলকাতায় যান এবং প্রায় ৭০ দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেফালী ঘোষ বর্তমানে মোটামুটি ভালো আছেন এবং ধীরে ধীরে কথা বলছেন ও চলাফেরা করছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।