২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুফিয়া কামালের ৯৫তম জন্মবার্ষিকী মঙ্গলবার

নারী জাগরণের অন্যতম কবি বেগম সুফিয়া কামালের ৯৫তম জন্মবার্ষিকী ২০ জুন মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সুফিয়া কামাল প্রশ্নাতীতভাবেই দেশের সেরা কবিদের একজন। মানবাধিকার, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক উত্তরণের পথে তার অবদান অনুস্বীকার্য, জন্মবার্ষিকী সামনে রেখে শীর্ষ পর্যায়ের সাহিত্যিকরা এ কথা বলেছেন।

খ্যাতনামা এই কবির জন্মদিবসকে স্মরণ করে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এক বাণীতে বলেন, সুফিয়া কামালের কবিতা দেশের বঞ্চিত নারী সমাজকে উজ্জীবিত করেছে এবং শত বছর পরেও তা নারীর অনুপ্রেরণা হয়ে থাকবে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ “সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী সমাজ প্রতিষ্ঠায় সুফিয়া কামালের অবদান” শীর্ষক স্মারক বতৃতার আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন ড. সানজিদা খাতুন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ বক্তৃতার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংগঠনের সভাপতি হেনা দাস এতে সভাপতিত্ব করবেন।