২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলের চেতনায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

জাতীয় কবির ১০৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমী প্রাঙ্গণে জাতীয় পর্যায়ে দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী ত্রিশালের নামাপাড়া বটতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। গত বছর তিনি সেখানে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমরা অমর এ কবির প্রতি যর্থার্থ সম্মান প্রদর্শন করতে পারব।

খালেদা জিয়া বলেন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ এ বিশ্বে নজরুলের মানবতার বাণী পৃথিবীকে স্বর্গীয়  করে তুলতে পারে।

তিনি বলেন, নজরুল আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। মুক্তিযুদ্ধের সময় তার গান ও কবিতা আমাদের প্রেরণা যুগিয়েছে।

খালেদা বলেন, পরবর্তী প্রজন্ম নজরুলের আদর্শ গ্রহণ করলে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি আরো সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক।