ইইউ মঙ্গলবার ইউরোপ দিবস উদযাপন করবে
ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ইউরোপ দিবস উদযাপন করবে।
দিনটি উপলক্ষ্যে ইইউ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্যে সোমবার ছিলো একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।
রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে ইসি ডেলিগেশনের প্রধান ড. স্টেফেন ফ্রোইন সোমবার এসব অনুষ্ঠানের কথা জানান।
যুদ্ধ বিধ্বস্ত ইউরোপ নতুন রাজনৈতিক ব্যবস্থাপনায় যাওয়ার দিনটিকে স্মরণ করে ৯ মে ইউরোপ দিবস উদযাপন করা হয়। ১৯৫০ সালে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী শ্যুমান এ নব ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছিলেন।
স্টেফ্যান বলেন, ইউরোপ দিবসটি আমাদের ইউরোপ ও বাংলাদেশের সম্মৃদ্ধ সংস্কৃতির গৌরবময় দিকগুলো উদযাপনের সুযোগ করে দেয়।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ডেনমার্কের রাষ্ট্রদূত নিয়েলস সেভেরিন মুন্ক, জার্মানির ফ্যাঙ্ক মেইকি, নেদারল্যান্ডস এর কিইস বিমস্টারবোয়ের, ইটালির পিয়েট্রো বালেরো, সুইডেনের হ্যাগস্ট্রমসহ ইউরোপীয় দেশসমূহের রাষ্ট্রদূতরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
