২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫ তম জন্মজয়ন্তী পালিত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫ তম জন্মবার্ষিকী সোমবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এই মহান প্রতিভাধর মানুষটির জন্ম হয়। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ১৪ তম সন্তান ছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

বাংলাসাহিত্যে রবীন্দ্রনাথ এক অপার বিস্ময়ের নাম। শিল্প-সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তার প্রতিভার স্পর্শে ব্যঞ্জনাদীপ্ত হয়ে ওঠেনি।

তিনি একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, রবীন্দ্র সঙ্গীতের স্রষ্টা ও চিত্রশিল্পী। শুধু বাংলাসাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক অমর ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ। কবিগুরু একই সাথে বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি ১৯১৩ সালে বাংলাসাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক--সামাজিক সংগঠন সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান পালন করে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করে বিশেষ সংখ্যা। টিভি চ্যানেলগুলোতেও দিনভর নানা অনুষ্ঠান সম্প্রচার করে। সরকারিভাবে আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার।

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এবং তার সাহিত্যকর্ম বিষয়ক আলোচনাসভা।