২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ওয়াশিংটন: শামাস

মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স জুডিথ শামাস রোববার বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের উন্নয়নে বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

জাতীয় প্রেসক্লাবে রোববার সাংবাদিক নাদিম কাদিরের ‘মাই বিউটিফুল বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন।

বইটির বিক্রির ১০ শতাংশ এসিড দগ্ধদের কল্যাণ ট্রাস্টে জমা দেওয়া হবে বলে প্রকাশনা উৎসাবে ঘোষণা দেওয়া হয়।

ফটো সংবাদ সংস্থা ফোকাস বাংলা গ্রন্থটি প্রকাশ করে। গ্রন্থটিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে নারী, আদিবাসী, বেদে সমাজ, গ্রামীণ সংস্কৃতিসহ ৩২টি নিবন্ধ স্থান পেয়েছে। 

আলোচনায় অংশ নিতে গিয়ে শামাস বলেন, কাদির বিভিন্ন বিষয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা ভাষায় প্রকাশ করা খুব সহজ নয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র বাংলাদেশ ব্যুরো প্রধান ফরিদ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিম সাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসীন, ফোকাস বাংলার পরিচালক জুয়েল সামাদ প্রমুখ।