জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫তম জন্মবার্ষিকীতে ৩ দিনের অনুষ্ঠানমালা
জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে।
পিআইডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা এম আই হাওলাদার এ তথ্য জানান।
হাওলাদার জানান, কুষ্টিয়ার শিলাইদহে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম।
তিনি জানান, বাংলাদেশে রবি ঠাকুরের রচিত গানকে প্রধান্য দিয়ে পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সংস্কৃতিক অনুষ্ঠানের যাবতীয় দ্বায়িত পালন করবে শিল্পকলা একাডেমী।
এছাড়াও সিরাজগঞ্জের শাহাজাদপুরে, নওগাঁর পতিসর, খুলনা দক্ষিণডিহিতেও রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপিত হবে।
এদিকে, ঢাকায় রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে পাবলিক লাইব্রেরীতে তিনদিনব্যাপি বইমেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৬ মে বাংলা একাডেমী প্রাঙ্গণে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পিআইডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান কর্মকর্তা সনৎ কুমার সাহা।
