দেশব্যাপি বিশ্ব নাট্য দিবস উদযাপিত
বিশ্বের অন্যান্য দেশের মতো সোমবার বাংলাদেশেও বিশ্ব নাট্য দিবস উদযাপিত হয়েছে।
১৯৬২ সালের ২৭ মার্চ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনষ্টিটিউটের (আইটিআই) থিয়েটার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়ে আসছে।
বিশ্বব্যাপী নাট্যকর্মী ও নাট্যমোদীরা নাটক বিষয়ে আলোচনা, নাটকের গান, নৃত্য এবং কোরিওগ্রাফীসহ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেন।
আইটিআই বাংলাদেশ কেন্দ্র এ উপলক্ষে রাজধানীতে র্যালী, আলোচনা সভা, সেমিনার, নাটকের গান-নাচের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। সংগঠনটি ১৯৮২ সাল থেকে বাংলাদেশে এ ধরণের কর্মসূচি পালন করে আসছে।
