‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’ পেলেন নাসিমা আনিস
কলেজ শিক্ষিকা নাসিমা আনিস এ বছর ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’ পেয়েছেন। দৈনিক আজকের কাগজ ২০০০ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
আজকের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫ এপ্রিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পুরস্কারের স্বীকৃতি হিসেবে নাসিমা আনিসকে ২৫ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।
‘মোহিনীর থান’ নামক উপন্যাসের জন্যে তিনি এ পুরস্কার পেলেন। ‘কাগজ প্রকাশন’ আগামী অমর একুশে বইমেলায় উপন্যাসটি প্রকাশ করবে।
