ইউনেস্কো ক্লাব শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ২০০৬ শুরু
‘আর্ন্তজাতিক নিরাপরাধ শিশু নির্যাতন প্রতিরোধ দিবস সামনে রেখে ‘দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনেস্কো ক্লাব ইন বাংলাদেশ’র আয়োজনে ‘ইউনেস্কো ক্লাব শিশূ চিত্রাংকন প্রতিযোগিতা-০৬ শুরু হয়েছে। ৪ জুন ২০০৬ তারিখে দিবসটি পালিত হবে।
অনূর্দ্ধ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি আকারের কাগজে যে কোন বিষয়ের ওপর দুটি ছবি এঁকে সংশ্লিষ্ট বিদ্যালয় বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা কোন গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
ছবিগুলো আগামী ২৫ এপ্রিলের মধ্যে মাহাবুবউদ্দিন চৌধুরী, মহাসচিব, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ, প্রযতেœঃ বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ), ব্যানবেইস ভবন (তৃতীয় তলা), এশিয়ান হাইওয়ে, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫ ঠিকানায় পঠাতে বলা হয়েছে।
