পল্লী কবি জসিমউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
পল্লী কবি জসিম উদ্দীন’র ত্রিশতম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হচ্ছে।
ফরিদপুর জেলা প্রশাসন, জসিম ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কবির মৃত্যুবার্ষিকী পালন করছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে কবির মাজার জিয়ারত, কবিতা পাঠ, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল।
জসিম উদ্দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
