১০টি বইয়ের মোড়ক উন্মোচন করবেন ১০ মুক্তিযোদ্ধা
‘গতিধারা’ প্রকাশনীর ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবে ১০ জন বীর মুক্তিযোদ্ধা। শনিবার একুশে বইমেলার লেখককুঞ্জে বইগুলোর মোড়ক উন্মোচন করা হবে।
গতিধারা প্রকাশনীর এ বইগুলি হচ্ছে- আবুল ফজলের রেখাচিত্র, সৈয়দ আলী আহসান সম্পাদিত পাণ্ডুলিপি, আলাউদ্দিন আল আজাদের কবিতা সমগ্র, ইউসুফ শরীফের উপন্যাস সমগ্র, দীপঙ্কর চক্রবর্তীর ছড়াসংগ্রহ, ড. তসিকুল ইসলামের রবীন্দ্রোত্তর বাংলাকাব্যে গ্রামীনজীবন, তপঙ্কর চক্রবর্তীর ছড়াসংগ্রহ, তসাদ্দুক হোসেনের ছোবল, হাসান মাহমুদের সুখে থাকো নন্দিনী, সাইফুল আহসান বুলবুলের কিশোর উপন্যাস গঙ্গামোতির জঙ্গলে।
