২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮১তম জন্ম জয়ন্তী

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮১ তম জন্ম জয়ন্তী বুধবার। এ উপলক্ষ্যে এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন এবং এসএম সুলতান জন্ম জয়ন্তী উদযাপন পর্ষদ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

শিল্পী এস.এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর নিভৃত পল্লী মাছিমদিয়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৪৬ সালে সিমলায়, ১৯৪৮--৪৯ সালে লাহোর ও করাচিতে তিনি চিত্র প্রদর্শনী করে খ্যাতি লাভ করেন।

১৯৫০ সালে আমেরিকায় চিত্রশিল্পীদের আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

এসময় তাঁর শিল্পকর্ম নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয় এবং লন্ডনে প্রদর্শিত হয়।

১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সুলতানের চিত্রকর্ম প্রদর্শিত হয়।

১৯৮২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁকে দগধহ ড়ভ অংরধ উপাধিতে ভূষিত করে।

একই বছর তিনি একুশে পদক লাভ করেন।

১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি দেয়।

১৯৮৬ সালে বাংলাদেশ চরুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর বিশ্ববরেণ্য এ চিত্রশিল্পী অন্তিম শয়ানে শায়িত হন।

শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত, কোরআনখানি এবং মিলাদ মাহফিল, সকাল দশটায় শিশু স্বর্গে চারুকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় নড়াইল ডাকবাংলো থেকে সুলতান মঞ্চ পর্যন্ত র‌্যালি, দুপুর ১২টায় শিশু স্বর্গে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং

দুপুর ২টায় জেলা প্রশাসকের ঘাট হতে চিত্রা ব্রিজ পর্যন্ত আকর্ষনীয় নৌকাবাইচ প্রতিযোগিতা।