২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০০৪ বিতরণী বৃহস্পতিবার

সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০০৪ বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আয়োজকরা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, হোটেলের বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আর অনুষ্ঠানটি ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের বিক্রয় ও বিপনন বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাব মাহমুদ এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানান।

আজীবন সম্মাননা ও বিশেষ পুরস্কারসহ সঙ্গীত বিষয়ে ১৬টি ক্যাটাগরিতে ২০০৪ সালের কর্মকাণ্ডের ওপর এ পুরস্কার প্রদান করা হবে।