আনন্দভুবনের ১০ বছর পূর্তি
বিনোদন পাক্ষিক আনন্দভুবনের দশ বছর পূর্তি হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বিকেল সাড়ে চারটায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীদের মিলন মেলায় পরিণত হয় আয়োজনটি।
