২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বৈশাখ ফিরে আসছে বিশ্বকবির নোবেল পুরষ্কার

আবার ফিরে আসছে বিশ্বকবি রবীনাথ ঠাকুরের নোবেল পুরষ্কার। তবে আসলটি নয়, বিশ্বকবির চুরি হয়ে যাওয়া নোবেল পদকটির একটি রেপ্লিকা দিচ্ছে নোবেল ফাউন্ডেশন। আগামী ২৫ বৈশাখ (৭ মে) বিশ্বকবির জন্মবার্ষিকীতে কলকাতার শান্তিনিকেতনের বিশ্বভারতীতে অবস্থিত রবীন্দ্র ভবনে এসে পৌঁছুবে এই রেপ্লিকাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিশ্বভারতীর অধ্যক্ষ বিডিনিউজকে জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র তাকে দিন তিনেক আগে জানিয়েছেন যে, পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং স্বর্ন এবং ব্রোঞ্জ নির্মিত দু’টি রেপ্লিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।

এরআগে রবীন্দ্র ভক্তদের আবেগের কথা বিবেচনা করে বিশ্বকবির চুরি যাওয়া নোবেল পদকটির একটি রেপ্লিকা তৈরী করে দিতে নোবেল ফাউন্ডেশনের কাছে আবেদন জানিয়েছিল বিশ্বভারতী। দেড়বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদকটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সিবিআই। ১৯১৩ সালে নোবেল পুরষ্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

একটি সূত্র জানায়, গত ডিসেম্বরে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী রেপ্লিকাটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করলেও নিরাপত্তাজনিত কারনে এতদিন এটি রবীন্দ্র ভারতীর হেফাজতে দেয়া হয়নি।

দু’টি রেপ্লিকার মধ্যে ব্রোঞ্জ নির্মিত পদকটি জনসাধারনের প্রদর্শনের জন্য এবং স্বর্ন নির্মিত পদকটি নিরাপত্তা ভল্টে সংরক্ষণ করা হবে।