২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইন স¤প্রদায়ের ৩দিন ব্যাপী পানি খেলা শুরু হচ্ছে রোববার থেকে

রাখাইন স¤প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রেং বা পানি খেলা রোববার থেকে শুরু হতে যাচ্ছে। রোববার সকাল ৬টা ৫৯ মিনিট ৫২ সেকেন্ডে তাদের নতুন বছরের দিন গণনা শুরু হবে। নববর্ষ বরণকে সামনে রেখে রাখাইন স¤প্রদায়ের সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে পানি খেলাই মূল আকর্ষণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সপ্তাহের প্রথম চারদিন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হলেও শেষ তিনদিনই মূলত থাকে জমজমাট আয়োজন।  রাখাইন তরুন তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে এই উৎসবকে আনন্দমুখর করে তোলে।

মগীসন অনুযায়ী আগামীকাল রোববার ১৩৬৭ মগীসন শুরু হবে। রাখাইন স¤প্রদায়রা বাংলা ও ইংরেজী নববর্ষ অনুযায়ী দিনযাপন করলেও তারা নিজেদের মধ্যে মগীসনকে বাঁচিয়ে রেখেছে। এই সনের তারিখ অনুযায়ী তারা নিজেদের নানা আচার অনুষ্ঠান পালন করে। আগামীকাল থেকে তাদের বর্ষবরণকে সামনে রেখে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী পানি খেলা। তাদের বিশ্বাস, এই পানি খেলার মধ্য দিয়ে তাদের নিজেদের পাপ ধুয়ে মুছে হৃদয় শুদ্ধ হয়ে উঠে। এই পানি খেলার মধ্য দিয়েই নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও স¤প্রতির বন্ধন গড়ে উঠে। কক্সবাজারে ৩০ হাজারের অধিক রাখাইন স¤প্রদায় বসবাস করে।

এদিকে রাখাইন স¤প্রদায়ের সংগঠন রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নববর্ষ বরণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে। আরডিএফ এর আঞ্চলিক পরিচালক অধ্য ক্যাথিং অং বলেন, তারা নিজেদের এই উৎসবকে জাকজমকপূর্ণ এবং সকল স¤প্রদায়ের মধ্যে স¤প্রীতির বন্ধন গড়ে তুলতে ব্যবহার করবে।