২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুনা লায়লার মন খারাপ

বাংলাদেশের শিল্পী রুনা লায়লার মন খারাপ। খারাপ মন নিয়েই তিনি ছেড়ে গেলেন তাজ প্যালেস হোটেল। এসেছিলেন সার্ক বিজনেস কনক্লেভে অংশ নিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শুক্রবার নিজের পরিবেশনা শেষে তিনি তার সেশনের কয়েকটি ছবি কিনে পুরে রাখেন একটি ধুসর খামে।

এরপর ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকদের সাথে আলাপচারিতায়। কিন্তু বিধি বাম। আলাপ শেষে দেখলেন ছবির খামটি নেই। এ ছবিতে তার সাথে ছিলেন পাকিস্তানের মিরা আর ভারতের পূজা ভাট। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা গেল না রুনার খাম। শেষ পর্যন্ত খারাপ মন নিয়েই হোটেল ছাড়লেন তিনি।