ইন্দিরা পুরস্কার গ্রহণ করলেন মহাশ্বেতা দেবী
প্রখ্যাত লেখক ও সমাজ কর্মী মহাশ্বেতা দেবী ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য পদকে ভূষিত হয়েছেন।
৮০ বছর বয়সী মহাশ্বেতা দেবীকে পুরস্কার প্রদানের সময় কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী আদিবাসী সমাজের সাথে মূলধারার সমাজের সম্পর্ক প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেছেন, দারিদ্রতা নিরসন ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষার্থে যে কাজ করে জাতীয় ঐক্যের জন্য সে বড় শক্তি।
ড. সিং বলেন, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং আদিবাসীদের শিক্ষার গুরুত্বের ব্যাপারে মহাশ্বেতার গভীর আগ্রহ সরকারের অগ্রাধিকারভিত্তিক নীতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পুরস্কার গ্রহণের সময় মহাশ্বেতা দেবী আরও বিশ বছর বেঁচে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। তার ভাষায়, ছয় মাস বয়সী প্রপৌত্রের জন্য উপহার হিসেবে আমার আত্মজীবনী এই সময়ের মধ্যে শেষ করতে চাই।
