২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুন্টার গ্রাসকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

ঢাকায় জার্মানির সংস্কৃতিক কেন্দ্র গোথে ইনস্টিটিউটে মঙ্গলবার থেকে বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা আলোকচিত্র নিয়ে ‘গুন্টার গ্রাস : ঢাকা + কলকাতা’ শীর্ষক দু’সপ্তাহব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সাহিত্যে নোবেল বিজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাসের ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন কবি শামসুর রাহমান।

মঙ্গলবার সকালে গোথে ইনস্টিটিউটে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক ও আলোকচিত্রী নাসির আলী মামুন। তিনি জানান, ১৯৮৬ সালে গুন্টার গ্রাস ১ সপ্তাহের জন্যে ঢাকায় এসেছিলেন। তখন গুন্টার গ্রাসকে নিয়ে তিনি ‘ট্রাভেলিং ফটোগ্রাফি’ করেছিলেন। পরে ২০০৫ সালের জানুয়ারি মাসে গুন্টার গ্রাস বইমেলা উপলক্ষ্যে কলকাতায় সফর করেন। কলকাতায় তখন তাকে নিয়ে নাসির আলী মামুন ‘প্রোট্রেট ফটোগ্রাফি’ সেশন করেন। ঢাকা ও কলকাতায় তোলা গুন্টার গ্রাসের আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে এ প্রদর্শনী।

প্রদর্শনী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্যে উন্মুক্ত থাকবে।