২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন সুনীলকন্যা আথিয়া

আগামী বছরের শুরুতে ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা সুনীল শেঠির কন্যা, অভিনেত্রী আথিয়া শেঠি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 08:32 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

তারকা এ জুটির বিয়ের গুঞ্জনের মধ্যে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তারা। তারিখ ও বিয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন রাহুল-আথিয়া। রাহুলের সঙ্গে বেশ কয়েকটি দেশে ঘুরতে দেখা গেছে আথিয়াকে।

সামনে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব চলচ্চিত্রে দেখা যাবে আথিয়াকে।

২০১৫ সালে ‘হিরো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে তার; পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।