২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁটছড়া বাঁধলেন নয়নতারা

প্রেমিক, তামিল সিনেমার পরিচালক ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা অভিনেত্রী নয়নতারা; বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ তারকা জুটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 06:43 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

৩৭ বছর বয়সী নয়নতারা ও ৩৬ বছর বয়সী ভিগনেশের সাত বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নিল বৃহস্পতিবার বিকালে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে তামিলনাড়ু রাজ্যের মামাল্লাপুরামে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন আলোচিত এ জুটি। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ খান, আটলি, বিজয় সেতুপথির মতো তারকারা। ২০১৫ সালে ভিগনেশের পরিচালনায় ‘রানুম রউডি ধান’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নয়নতারা; পরবর্তীতে একটি পুরস্কার বিতরণী আয়োজনে প্রথমবারের একসঙ্গে দেখা গেছে তাদের। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের বিয়ের দৃশ্য নির্মাতা গৌতম মেননের নির্দেশনায় ধারণ করা হবে; পরবর্তীতে তথ্যচিত্র হিসেবে তা নেটফ্লিক্সে প্রকাশ করা হবে।