২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে কে’কে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

প্রয়াত বলিউডের গায়ক কৃষ্ণকুমার কুনাথ (কে কে) স্মরণে গান বাঁধলেন সংগীতকার কবীর সুমন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 05:25 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

নিজের লেখা-সুরে শ্রোতাপ্রিয় ‘এ তুমি কেমন তুমি’ গানের আদলে ‘এ কে কে কেমন কে কে’ শিরোনামে গানটির কথা- সুর বেঁধেছেন কবীর সুমন; কথা-সুরের পাশাপাশি গানটি কণ্ঠে তুলে ফেইসবুকে পোস্ট করেছেন তিনি।

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চের সেই কনসার্টে গান গাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন বলিউডের তারকা গায়ক কে কে। হোটেলে ফেরার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচান যায়নি।

তার মৃত্যু নিয়ে আলোচনার মধ্যেই গানটি প্রকাশ করলেন কবীর সুমন; তার ভাষ্যে, ‘এ তুমি কেমন তুমি’ গানটি একটি মেয়ের জন্য লিখেছিলেন তিনি। পরে সেটি একটি সিনেমায় ব্যবহারের পর শ্রোতামহলে সাড়া ফেলেছিল।

“আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না। শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা, লিরিক পাল্টাতে শুরু করলাম। ঐ সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত।”

সোমবার রাতে গানটি প্রকাশের পর কবরীর সুমন জানান, চাইলে যে কেউ গানটি কথা ও সুর অবিকৃত রেখে পরিবেশন করতে পারেন।