২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইল‌সের গা‌নে শুরু ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ এর পর্দা উ‌ঠল মাইলসের গানের মধ্যদিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ প্রতি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 05:33 PM

Updated : 25 Oct 2022, 10:20 AM

মঙ্গলবার বিকালে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হয়।

এই আয়োজনে বিশ্বখ্যাত ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী এ আর রহমানের গান নিয়ে আসছেন।

অনুষ্ঠানের শুরুতে বিকাল ৫টার পর ম‌ঞ্চে আসে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। নিজেদের জন‌প্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এর পর তারা গান ‘নীলা’ গানটি।

মাইল‌সের পর মঞ্চে আসেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ।

কনসা‌র্টের মূল আকর্ষণ এ আর রহমানের ম‌ঞ্চে ওঠার কথা ৭টার পর।

বেলা ৩টায় স্টেডিয়ামের দ্বার খুলে দেওয়ার আগে থেকে ফটকের সামনে জমে যায় দর্শক‌দের সা‌রি।

মিরপু‌র থে‌কে আসা ব্যবসায়ী র‌কিবুল ইসলাম র‌কি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ আর রহমানের ভক্ত। তার গান শোনার জন্য মু‌খি‌য়ে আ‌ছি। কনসা‌র্টে এ‌লে অ‌নেক বন্ধু‌দের স‌ঙ্গে দেখা হয়। ভা‌লো লা‌গে।”

বিসিবি আয়োজিত এই অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন রুমানা মা‌লিক মুনমুন।