২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনি হাসপাতালে

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 07:57 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

রোববার সকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী।

পরীমনির অসুস্থতার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে পৌঁছেছেন; বিস্তারিত জানার চেষ্টা করছেন।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে হাসপাতালে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা পরীমনিকে পর্যবেক্ষণে রেখেছেন।

বিষয়টি নিয়ে পরীমনি ও তার স্বামী শরিফুল রাজের যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

রোববার সন্ধ্যায় হাসপাতালের বেড থেকে এক ফেইসবুক পোস্টে ক্যানুলা হাতে তোলা একটি ছবি ফেইসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, “একটি দুর্ঘটনা।”

 

চলতি বছরে জানুয়ারিতে তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দেন পরীমনি; সেই সঙ্গে তিনি জানান, তিনি এখন সন্তানসম্ভবা।

সবশেষ ‘গুণিন’ সিনেমা মুক্তি পেয়েছে পরীমনির; ‘মা’ নামে একটি সিনেমা শুটিং শেষ করেছেন তিনি।