শুটিংয়ে বানরের কামড় খেলেন তমা মির্জা
এক নাটকের শুটিংয়ের মাঝে বানরের কামড় খেয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে।
বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে ‘নিখোঁজ সংবাদ’ নামে একটি নাটকের শুটিংয়ের মাঝে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
বানরের খেলা দেখানোর একটি দৃশ্যের শুটিংয়ের মধ্যে হঠাৎ বানরটি তমা মির্জার বাম হাতে কামড় দেয় বলে জানান শুটিং ইউনিটের এক সদস্য।
পরে তাকে স্থানীয় এক ক্লিনিকে নেওয়ার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়; তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসরা।
বিষয়টি নিয়ে তমা মির্জার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
নাটকে তার সহশিল্পী শ্যামল মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তমা মির্জা শুটিংয়ে যোগ দিয়েছেন; এখন শুটিং চলছে।
নাটকটি পরিচালনা করেছেন সাদেক সাব্বির।
