১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় নিজের ‘লুক’ দেখালেন ঐশ্বরিয়া

চার বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মনি রত্নমের সেই সিনেমায় কেমন দেখাবে তাকে, তাও প্রকাশ করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 06:21 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল সাবেক এই মিস ওয়ার্ল্ডকে। তারপর মনি রত্নমের ‘পনিইন সেলভান’ সিনেমায়ই প্রথম আসছেন তিনি।

সিনেমাটির মুক্তির তারিখ জানিয়ে নতুন ছবি ঐশ্বরিয়া পোস্ট করার পর সোশাল মিডিয়ায় হৈ-চৈ পড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, “ ৩০ সেপ্টেম্বর সোনালী যুগ আসতে চলেছে বড় পর্দায়।”

ছবিটিতে ঐশ্বরিয়াকে দেখা গেছে লাল ও সোনালি রঙের শাড়িতে।

সেই ছবি টুইটারে অনেকেই ছবিটি শেয়ার করেছেন।

একজন লিখেছেন- ‘দেবী’, আরেকজনের মতে, ‘রানি তার সিংহাসনে ফিরে এসেছেন’। কেউ লিখেছেন, ‘ঐতিহাসিক সিনেমার ক্ষেত্রে আসল গ্যাংস্টার’।

Image
ছবি: ইনস্টাগ্রাম থেকে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে।

‘যোধা আকবর’র মতো ঐতিহাসিক চলচ্চিত্রে অভিনয় করে আসা ঐশ্বরিয়ার নতুন সিনেমাটি কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস পনিয়িন সেলভান (দ্য সন অফ পনি) অবলম্বনে নির্মিত হচ্ছে।

নতুন এই চলচ্চিত্রে দুটি চরিত্রে ঐশ্বরিয়া অভিনয় করছেন বলে খবর প্রকাশ হয়েছে। একটির নাম নন্দিনী এবং অন্যটির নাম মন্দাকিনী দেবী।

গত বছর ঐশ্বরিয়া ইন্সটাগ্রাম একাউন্টে এ সিনেমার একটি পোস্টার শেয়ার করে বলেছিলেন, “স্বর্ণালি যুগ জীবন ফিরে পাচ্ছে। মনি রত্নমের ‘পনিইন সেলভান’ পিএস১।”

এ নিয়ে চতুর্থবার মনি রত্নমের পরিচালনায় কাজ করছেন ঐশ্বরিয়া। এর আগে তার ‘ইরুভার’, ‘গুরু’ ও ‘রাবণ’ এ জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন তিনি।

‘পনিইন সেলভান’ এ ঐশ্বরিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণান, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে আছেন অস্কারজয়ী এ আর রহমান।

সামনে অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমায়ও দেখা যাবে ঐশ্বরিয়া, সেখানে তার সঙ্গে থাকছেন স্বামী অভিষেক বচ্চন।