২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গনার মুখে ‘গাঙ্গুবাই’র প্রশংসা

আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন কঙ্গনা রানাউত, ঘটেছে তার উল্টো। আর তাতে কথাও বদলে গেল কঙ্গনার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 07:12 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

কঙ্গনা শনিবার ইন্সটাগ্রামে স্টোরি শেয়ারের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’কে।

তিনি লিখেছেন, তিনি কখনও আশা করেননি যে ‘মুভি মাফিয়া’ নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে ধুঁকতে থাকা থিয়েটারগুলোকে সহায়তা করবেন।

“দারুণ! কখনও আশা করিনি মুভি মাফিয়া নিজে উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু করবেন। যদি তারা করেন, আমরা অবশ্যই কৃতজ্ঞ হব… সেরা কিছুর আশায় রয়েছি।”

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এই ‘মুভি মাফিয়া’ আসলে চলচ্চিত্র নির্মাতা করন জোহর, যার বিরুদ্ধে অনেকদিন ধরেই স্বজন পোষণের অভিযোগ করে আসছেন এ অভিনেত্রী।

গত ২৫ ফেব্রুয়ারি ‘গাঙ্গুবাই’ মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন আলিয়া।

মুক্তির কদিন আগেই আলিয়াকে খোঁটা দিয়ে ‘মাথামোটা সুন্দরী’ বলেছিলেন কঙ্গনা। তিনি এটাও বলেছিলেন যে সঞ্জয় লীলা বানসালির সিনেমার সবচেয়ে বড় ত্রুটি ছিল আলিয়াকে মূল চরিত্রের জন্য নেওয়া।

মুক্তির পর ‘গাঙ্গুবাই’র ভালো ব্যবসাকে মহামারীর পর বলিউডের উঠে দাঁড়ানো হিসেবে দেখছেন কঙ্গনা।

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, “দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির রেকর্ড ব্রেকিং সংগ্রহের মাধ্যমে থিয়েটারগুলো পুনরুজ্জীবিত হচ্ছে। শুনেছি হিন্দি ইন্ডাস্ট্রিতে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে নারীকেন্দ্রিক চলচ্চিত্রকে কেন্দ্র করে, যাতে একজন বড় অভিনেতা ও একজন সুপারস্টার পরিচালক রয়েছেন। এগুলা বেবি স্টেপ হতে পারে, তবে তুচ্ছ নয়। ধুঁকতে থাকা থিয়েটারগুলোর জন্য এগুলো গুরুত্বপূর্ণ হবে।”

সম্প্রতি দক্ষিণের তামিল সিনেমা ‘ভালিমাই’ ও তেলেগু সিনেমা ‘ভীমলা নায়ক’ এর তোড়জোড় সাফল্যের কথাই তার পোস্টে উল্লেখ করেছেন কঙ্গনা।