নিজেদের লেখা শপথ পড়ে ফারহান-শিবানীর বিয়ে
মহারাষ্ট্রীয় রীতিতে নয়, নিজেদের লেখা শপথবাক্য পাঠ করে বিয়ে সারলেন বলিউড অভিনেতা, নির্মাতা ফারহান আখতার এবং মডেল ও অভিনেত্রী শিবানী দাণ্ডেকর।
শনিবার দুপুরে ফারহানের বাবা গীতিকার জাভেদ আখতারের খাণ্ডালার বাংলোয় দুই পরিবারের সদস্য ও সহকর্মীদের উপস্থিতিতে তারা বিয়ের আনুষ্ঠানিতা সারেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
লাল মারমেইড গাউনে কনের সাজে শিবানীর মাথায় ছিল লাল ওড়না, আর ফারহান পরেছিলেন রঙা টাক্সিডো।
তাদের বিয়েতে সপরিবারে হাজির হয়েছেন হৃতিক রোশন। শিবানীর বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তীসহ আরও কয়েকজন বলিউড তারকাকে দেখা গেছে বিয়ের আয়োজনে।
২১ ফেব্রুয়ারি ফারহান-শিবানীর কোর্ট ম্যারেজ হবে বলে জানিয়েছে ফিল্মফেয়ার।
ভারতীয় অভিনেতা ফারহান আখতারের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় মডেল এবং সঞ্চালক শিবানী দাণ্ডেকরের প্রেমের শুরু ২০১৮ সালে।
এর আগে হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সংসার করেন ফারহান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ফারহান ও অধুনার দুটি মেয়ে রয়েছে।
