২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেমিককে’ সামনে আনলেন শবনম ফারিয়া?

ছোট ও বড়পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার প্রেম নিয়ে গুঞ্জনের মধ্যে এক তরুণের সঙ্গে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 09:17 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

ভালোবাসা দিবসে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই তরুণের সঙ্গে একটি শর্ট ভিডিও (বুমেরাং) প্রকাশ করেছেন ফারিয়া; তাতে সেই তরুণের চেহারা স্পষ্ট নয়। তার পরিচয়ও এখনও জানাননি এ অভিনেত্রী।

সেই ভিডিওর সূত্র ধরে ফারিয়ার প্রেম নিয়ে চর্চা চলছে গণমাধ্যমে; ভিডিওতে দেখা গেছে, গোধূলি লগ্নে সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তারা।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন, “সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।”

“এটা ভালোবাসার মৌসুম; তোমার ভালোবাসাকে উপস্থাপন করো।”

কয়েক মাস ধরেই ফারিয়ার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল; এর মাঝে ভিডিও পোস্ট করে সেই গুঞ্জনে ভিত্তি দিলেন ফারিয়া।

এর আগে ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রথমবার প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন ফারিয়া; কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, ছবিগুলো তার প্রেমিক তুলে দিয়েছেন।

এর আগে ভালোবেসে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। গত বছর তাদের বিচ্ছেদ হয়।