২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের গানে নারগিস ফাখরি

প্রথমবারের মত বাংলাদেশের গানে মডেল হলেন বলিউডের অভিনেত্রী নারগিস ফাখরি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 02:38 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

ভালোবাসা দিবসে টিম এম রেকর্ডসের ব্যানারে 'মনেরই খবর' শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ প্রযোজনা সংস্থা।

কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা ও শামিম হাসান। নারগিস ফাখরির সঙ্গে এ গানে মডেল হয়েছেন আসিফ আজিম।

লুইপা বলেন, "ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারব, কখনো ভাবিনি। কিছু কিছু গান থাকে যে গানগুলো শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান।"

গানের ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানের স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।