২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী হাসপাতালে

গীতিকার কাওসার আহমেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 12:03 AM

Updated : 02 Aug 2022, 02:53 PM

শুক্রবার রাতে তাকে রাজধানীর গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকের সিসিইউতে স্থানান্তর করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ঘনিষ্ঠ এরশাদুল হক টিংকু।

তিনি বলেন, “দুপুরে তার রক্তের হিমোগ্লোবিন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভত্তিতে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।”

৭৫ বছর বয়সী এই গীতিকারকে বৃহস্পতিবার ওই ক্লিনিকে ভর্তি করা হলে নিবিড় পরর্চযা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল বলে জানান টিংকু।

গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে গ্রিন রোডের ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

কয়েক বছর ধরে কিডনি ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছেন, এছাড়া দুইবার স্ট্রোক করেন তিনি।

কাওসার আহমেদের লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রুপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাস।

গীতিকার কাওসার জ্যোতিষশাস্ত্রবিদ হিসেবেও পরিচিত।