২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপূর্ব-কেয়া পায়েলের ‘উড়ছি তোমার প্রেমে’

আসছে ভালোবাসা দিবসে ‘উড়ছি তোমার প্রেমে’ নামে নতুন নাটক নিয়ে আসছেন ছোটপর্দার জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 05:04 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ নাটক নিয়ে অপূর্ব বলেন, “আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।”

অপূর্ব-কেয়া ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ।