২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিএসের জিমিন করোনাভাইরাসে আক্রান্ত

বিটিএস সদস্য জিমিন, যার প্রকৃত নাম পার্ক জিমিন, অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপ্রচার করালেন, সেই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 12:57 AM

Updated : 28 Apr 2022, 11:34 PM

কে-পপ তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী অ্যাপ ‘উইভার্স’-এ বিগ হিট মিউজিক সোমবার জিমিনের বর্তমান স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতি অনুযায়ী, রোববার বিকালে জিমিন হঠাৎ পেটে ব্যথা এবং হালকা গলা ব্যথা অনুভব করেন। তাকে হাসপাতালে নিলে তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। তখন নমুনা পরীক্ষায় কোভিড সংক্রমণও ধরা পড়ে।

সোমবার ভোরে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা বলেছেন, অস্ত্রোপ্রচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “আমরা শিল্পীদের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখি এবং জিমিনকে দ্রুত সুস্থ করে তোলার জন্য আমরা যা কিছু করতে পারি, তার সবকিছুই করব।”

বিগ হিট মিউজিক জানিয়েছে, এ সময়কালে জিমিনের সঙ্গে বিটিএসের অন্য সদস্যদের কোনো যোগাযোগ ছিল না।

এই মাসের শুরুর দিকে আরএম, জিন ও সুগা কোভিড থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন।