২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

স্থগিত হল ‘টাইগার ৩’ এর শুটিং

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ এর শুটিং স্থগিত করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 11:47 PM

Updated : 25 Oct 2022, 10:08 AM

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানানো হয়, দিল্লিতে এ সিনেমার নির্ধারিত শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

গত বছর রাশিয়া, তুরস্ক এবং অস্ট্রিয়ায় এ চলচ্চিত্রের বড় একটি অংশের চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে ইয়াশ রাজ ফিল্মসের ঘনিষ্ঠ একটি সূত্রের উল্লেখ করে বলা হয়,“আউটডোরের জন্য বড় কোনো শিডিউল ঠিক করার সময় এটা নয়। ওমিক্রনের হুমকি বাস্তব এবং সংবেদনশীল এই সময়ে নির্মাতারা সতর্ক থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বুদ্ধিমানের।    

“নয়াদিল্লিসহ পুরো ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শুটিংয়ের ১৫ দিনের সূচি স্থগিত করা হয়েছে। পরিকল্পনা তৈরি করে পরবর্তীতে এটা করা হবে।”

‘টাইগার ৩’ পরিচালনা করছেন মনীষ শর্মা। সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ইমরান হাশমি।

সম্প্রতি একটি খবরে জানা গেছে, সুপারস্টার সালমান খান ‘টাইগার-৩’ এর সেটে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করছেন।

ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, কয়েকজন আন্তর্জাতিক অ্যাকশন পরিচালকের সঙ্গে এসআরপিএফ গ্রাউন্ড সেটে কিছু সিকোয়েন্সের শুটিং করবেন ইমরান হাশমি ও সালমান খান।

প্রতিবেদনে বলা হয়, ক্যাটরিনা কাইফ খুব দ্রুতই ‘টাইগার ৩’ এর সেটে যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে।