সানির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন শর্বরী
অভিনেতা সানি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথাকে গুজব বলে উড়িয়ে দিলেন বলিউড বলিউড অভিনেত্রী শর্বরী ওয়াগ।
সম্প্রতি তাদের প্রেমের গুঞ্জনের সঙ্গে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সানি কৌশলের ভাই ভিকি কৌশলের বিয়েতেও গিয়েছিলেন শর্বরী।
ইন্ডিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে এনিয়ে প্রশ্নে শর্বরী বলেছেন যে তারা স্রেফ বন্ধু। আমাজন প্রাইম সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি – আজাদি কে লিয়ে’ তে কাজ করার পর থেকে তাদের বন্ধুত্ব।
“সানি এবং আমি একসাথে দ্য ফরগটেন আর্মিতে কাজ করেছি। এই চার বছর আগের কথা। আমরা সত্যিই খুব ভালো বন্ধু হয়ে উঠেছি এবং গত চার বছর ধরে আমরা বন্ধু রয়েছি। কবির (কবীর খান) স্যার সেখানে ছিলেন, আমি সেখানে ছিলাম এবং সানিও ছিল… আমরা সবাই এতদিন ধরে খুব ভালো বন্ধু হয়ে গেছি।”
তার সঙ্গে সানি কৌশলকে নিয়ে আসা সংবাদ প্রতিবেদনগুলোকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি।
সাইফ আলি খান, রানি মুখার্জি ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শর্বরীর। এরপর অ্যামাজন প্রাইম ওয়েব সিরিজ 'দ্য ফরগটেন আর্মি'-তে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সেখানেই তার সহ-অভিনেতা ছিলেন সানি। সানি কৌশলকে শেষ দেখা গিয়েছিল ‘শিদ্দত’ সিনেমায়, সেখানে তিনি অভিনেত্রী রাধিকা মদনের সঙ্গে অভিনয় করেছেন।
