চিত্রনায়িকা তমা মির্জার বিচ্ছেদ
স্বামীর সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টেনেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী স্বামী হিশাম চিশতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে বলে জানান তমা মির্জা।
স্বামী হিশাম চিশতির সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তমা মির্জা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটেছে।
২০১৯ সালের মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশামের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। গত বছরের নভেম্বরে তমার ফেইসবুক আইডি থেকে এক পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়েছিল; পরে আরেক পোস্টে তমা দাবি করেছেন, তার অ্যাকাউন্ট বেহাত হয়েছিল; তারা একসঙ্গেই আছেন।
ছবি: ফেইসবুক থেকে।
