২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেদির আয়োজনের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

বিয়ের আয়োজনের মধ্যে কোনো ছবি, ভিডিও প্রকাশ না করতে কড়া নিরাপত্তা আরোপ করেছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল; বিয়ের আনুষ্ঠানিকতার পর প্রথমে গায়ে হলুদ ও পরে মেহেদির আয়োজনের ছবি প্রকাশ করলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 04:46 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্টের মণ্ডপে অগ্নি স্বাক্ষী রেখে হিন্দু রীতিতে সাত পাকে ঘুরে বিয়ে সেরেছেন এ জুটি।

বিয়ের দুই দিন পর রোববার দুপুরে ইনস্টাগ্রামে মেহেদির আয়োজনের কয়েকটি ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা; ছবিতে মেহেদি রাঙানো হাতে হাসোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে ক্যাটরিনাকে। উৎসবের আমেজে ক্যামেরায় ধরা দিয়েছেন ভিকি।

ক্যাটরিনা-ভিকির বিয়ে ঘিরে রাজস্থানের রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা বিশেষভাবে তৈরি করেছেন এ মেহেদি; এতে লাখ টাকার মতো খরচ হয়েছে ক্যাটারিনা-ভিকির। রাজস্থানি সংস্কৃতি মেনে ভিকির নামে সেই মেহেদিতে হাত রাঙিয়েছেন ক্যাট।

এর আগে বিয়ে ও গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন তারা।

বিয়ের দিনে গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা; চুলে গজরা, হাতে চুড়ি, নথ, টিকলিতে নিজেকে সাজিয়েছেন ক্যাটরিনা; শেরওয়ানিতে হাসোজ্জল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভিকি।

ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছিলেন তারা।

বলিউডের তারকাদের মধ্যে নেহা ধুপিয়া, কবীর খানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।