২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২১: অস্কার গেল যাদের হাতে

মহামারীকালে এবারের অস্কার এসেছে বর্ণ বৈচিত্র্য আর ভিনদেশিদের জয়গান নিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 12:41 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

এশিয়ান-আমেরিকান নারী নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ এবারের অস্কারে জিতে নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি পুরস্কার।

ক্লোয়ি ঝাও নিজে সেরা পরিচালকের অস্কার জিতে গড়েছেন ইতিহাস; তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরে রোববার বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়।

অস্কারে এবার সেরা যারা

চলচ্চিত্র:                         নোম্যাডল্যান্ড

অভিনেত্রী:                       ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)

অভিনেতা:                       অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সহ-অভিনেত্রী:                  ইউ-জুং ইউন (মিনারি)

সহ-অভিনেতা:                 ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

পরিচালক:                      ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

মৌলিক চিত্রনাট্য:              এমারেল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ইউমেন)

অভিযোজিত চিত্রনাট্য:         দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার)

অ্যানিমেটেড চলচ্চিত্র:         সোল

তথ্যচিত্র:                         মাই অক্টোপাস টিচার (পিপা এরলিচ, জেমস রিড ও ক্রেইগ ফস্টার)

আন্তর্জাতিক চলচ্চিত্র:           অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

মৌলিক গান:                    ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

মৌলিক সংগীত:                সোল (ট্রেন্ট রেজনর, অ্যাটিশাস রস ও জন বাতিস্ত)

সিনেমাটোগ্রাফি:                মংক (এরিক মেসার্চমিট)

ভিজ্যুয়াল এফেক্টস:             টেনেট (অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি, অ্যন্ড্রু লকলি ও স্কট ফিশার)

চলচ্চিত্র সম্পাদনা:             সাউন্ডস অব মেটাল (মিক্কেল ই.জি. নিয়েলসন)

কস্টিউম ডিজাইন:              মা রাইনিস ব্ল্যাক বটম (অ্যান রথ)

সাউন্ড:                          সাউন্ড অফ মেটাল (নিকোলাস বেকার, জাইম বকশ্ট, মিশেল কাউটোলেনক, কার্লোস কর্তেস ও ফিলিপ ব্লাদ)

প্রোডাকশন ডিজাইন:          মংক (ডনাল্ড গ্রাহাম ও জ্যান পাসকেল)

মেকআপ-হেয়ারস্টাইলিং:      মা রাইনিস ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জ্যামিকা উইলসন)

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম:     টু ডিসট্যান্ট স্ট্র্যান্জার্স (ট্র্যাভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)

অ্যানিমেটেড শর্ট ফিল্ম:        ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ (উইল ম্যাককর্ম্যাক এবং মাইকেল গভিয়ের)

ডকুমেন্টারি শর্ট:                কোলেট (অ্যান্থনি জিয়াচিনো ও অ্যালিস ডয়ার্ড)