শ্যামল মওলার ‘ভালোবাসা এই পথে গেছে’
‘ভালোবাসা এই পথে গেছে’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করলেন ছোটপর্দার অভিনেতা শ্যামল মওলা।
নাট্যকার রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটি নির্মাণ করেছেন নির্মাণ করলেন পরিচালক সবুজ খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিফিল্মের গল্প সম্বন্ধে পরিচালক জানান, ব্যবসায়ী রঞ্জুর সঙ্গে মিলা নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনাক্রমে নীলা নামে আরেক তরুণীর সঙ্গেও তার সম্পর্ক তৈরি হলে ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।
ত্রিভুজ প্রেমের এ গল্পে রঞ্জুর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন শাবাবা শ্রেয়সী, তাসফি, ইকবাল হোসেন, সুচনা শিকদার, সায়কা আহমেদ, আফফান মিতুল।
সবুজ খান জানান, ঈদের আগে চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।
